SWOPNOTORI - Upgrade Your Lifestyle

Affiliate Program

স্বপ্নতরী অ্যাফিলিয়েট প্রোগ্রাম

Launching: January 2026

এই সফলতার ধারাবাহিকতায়, জানুয়ারি ২০২৬ থেকে আমরা বাংলাদেশের ছোট উদ্যোক্তাদের জন্য চালু করছি একটি নতুন উদ্যোগ—

“স্বপ্নতরী অ্যাফিলিয়েট প্রোগ্রাম”

এই প্ল্যাটফর্মের মাধ্যমে যেকোনো শ্রেণি ও পেশার মানুষ স্বপ্নতরীর সাথে যুক্ত হয়ে ব্যবসা করার সুযোগ পাবেন।
নিজের ব্যবসা শুরু করতে আর প্রোডাক্ট সোর্সিং কিংবা ম্যানুফ্যাকচারিং নিয়ে চিন্তা করতে হবে না—রেডি ও উইনিং প্রোডাক্ট নিয়েই আপনি ব্যবসা শুরু করতে পারবেন, ইনশা আল্লাহ।

আপনি যদি হন—

স্টুডেন্ট

জব হোল্ডার

বেকার

গৃহিণী

ব্যবসায়ী

অথবা প্রবাসী

নতুন ব্যবসা শুরু করতে গিয়ে যে অতিরিক্ত প্ল্যানিং ও বড় ফান্ডিংয়ের ভয় কাজ করে, সেই ভয় দূর করতেই আমরা এই প্ল্যাটফর্মটি তৈরি করেছি।
দেশ বা বিদেশের যেকোনো স্থান থেকে আপনি আমাদের এই প্রোগ্রামে যোগদান করতে পারবেন।

সহজভাবে বললে, এটিকে আপনি একটি আধুনিক ও অটোমেটেড রি-সেলিং প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করতে পারেন।

 

🔗 রেজিস্ট্রেশন লিংক:
https://swopnotori.com/reseller/register

 

Affiliate Terms & Conditions

Swopnotori Affiliate Program

স্বপ্নতরী অ্যাফিলিয়েট প্রোগ্রামে আপনাকে স্বাগতম। এই প্রোগ্রামে রেজিস্ট্রেশন ও অংশগ্রহণের মাধ্যমে আপনি নিচে উল্লেখিত সকল শর্তাবলীতে সম্মতি প্রদান করছেন।

1. সাধারণ শর্ত

1.1 স্বপ্নতরী ওমেন্স ক্লথিং একটি বাংলাদেশভিত্তিক ফ্যাশন ব্র্যান্ড, যা নিজস্ব ফ্যাক্টরি উৎপাদন এবং নির্বাচিত ইম্পোর্টেড প্রোডাক্ট নিয়ে কাজ করে।
1.2 স্বপ্নতরী অ্যাফিলিয়েট প্রোগ্রাম একটি অটোমেটেড রি-সেলিং/অ্যাফিলিয়েশন সিস্টেম।
1.3 কর্তৃপক্ষ যে কোনো সময় এই Terms & Conditions পরিবর্তন, সংযোজন বা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

2. যোগ্যতা ও রেজিস্ট্রেশন

2.1 অ্যাফিলিয়েট প্রোগ্রামে যোগদানের জন্য আবেদনকারীকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
2.2 রেজিস্ট্রেশন যাচাই শেষে স্বপ্নতরীর প্রতিনিধি অ্যাকাউন্ট এপ্রুভ বা বাতিল করার পূর্ণ অধিকার রাখেন।
2.3 অ্যাফিলিয়েট হিসেবে যুক্ত হতে আবেদনকারীর অবশ্যই—

একটি ফেসবুক পেজ

একটি রেজিস্টার্ড ডোমেইনসহ ওয়েবসাইট
থাকতে হবে।

⚠️ ওয়েবসাইট ছাড়া কোনোভাবেই এই প্রোগ্রামে অংশগ্রহণ করা যাবে না।

3. ওয়েবসাইট ও সিস্টেম ব্যবহার

3.1 নির্ধারিত ওয়েবসাইট ফি পরিশোধের পর ২৪–৪৮ ঘন্টার মধ্যে ওয়েবসাইট লাইভ করা হবে।
3.2 ওয়েবসাইট লাইভ হলে লগইন সংক্রান্ত সকল তথ্য আবেদনকারীর প্রদত্ত WhatsApp নাম্বারে পাঠানো হবে।
3.3 অ্যাফিলিয়েট নিজ দায়িত্বে ওয়েবসাইট পরিচালনা করবেন।

4. মার্কেটিং ও অপারেশন

4.1 অ্যাফিলিয়েটকে ন্যূনতম ডিজিটাল মার্কেটিং (Facebook Boosting) সম্পর্কে ধারণা থাকতে হবে।
4.2 স্বপ্নতরী কোনো ধরনের ডিজিটাল মার্কেটিং ট্রেনিং বা গ্যারান্টি প্রদান করতে বাধ্য নয়।
4.3 সকল মার্কেটিং কার্যক্রম অ্যাফিলিয়েটের নিজ দায়িত্বে সম্পন্ন করতে হবে।

5. অ্যাক্টিভিটি ও অর্ডার পলিসি

5.1 রেজিস্ট্রেশন এপ্রুভড হওয়ার পর সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে কার্যক্রম শুরু করা বাধ্যতামূলক।
5.2 নির্ধারিত সময়ের মধ্যে কাজ শুরু না করলে অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
5.3 প্রতিদিন ন্যূনতম ৪টি অর্ডার প্লেস করতে হবে।
5.4 একটানা এক সপ্তাহ অর্ডার কম হলে যথাযথ কারণ কর্তৃপক্ষকে জানাতে হবে।

6. পেমেন্ট পলিসি

6.1 অ্যাফিলিয়েট যেকোনো সময় পেমেন্ট উইথড্র করতে পারবেন না।
6.2 পেমেন্ট উইথড্র বা ট্রান্সফার নির্ধারিত তারিখে হবে—

প্রতি মাসের ১ তারিখ

১১ তারিখ

২১ তারিখ

6.3 পেমেন্ট অটোমেটেড অথবা ম্যানুয়ালি অ্যাকাউন্টে ট্রান্সফার করা হতে পারে।

7. পেমেন্ট মেথড

7.1 অ্যাফিলিয়েটকে একটি নির্দিষ্ট পেমেন্ট মেথড নির্ধারণ করতে হবে।
7.2 পেমেন্ট মেথড পরিবর্তন করতে চাইলে কমপক্ষে ১২–১৫ দিন আগে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
7.3 নতুন পেমেন্ট মেথড এপ্রুভ না হওয়া পর্যন্ত পুরাতন মেথডেই পেমেন্ট প্রদান করা হবে।

8. অ্যাকাউন্ট সাসপেনশন ও বাতিল

8.1 শর্ত ভঙ্গ, ভুয়া অর্ডার, অনৈতিক কার্যক্রম বা ব্র্যান্ড ইমেজ ক্ষতিগ্রস্ত হলে কর্তৃপক্ষ যে কোনো সময় অ্যাকাউন্ট সাসপেন্ড বা বাতিল করতে পারে।
8.2 এক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

 

Hide

0